আল আকসায় জুমার নামাজের অনুমতি পেলেন ‍শুধু ৬৫ বয়সোর্ধ

২০ অক্টোবর ২০২৩, ০৯:২১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
পবিত্র মসজিদুল আকসা প্রাঙ্গণ

পবিত্র মসজিদুল আকসা প্রাঙ্গণ © টিডিসি ফটো

গত সপ্তাহের মতো আজকের জুমার নামাজেও পবিত্র মসজিদুল আকসার অধিকাংশ প্রাঙ্গন মুসল্লি শূন্য ছিলো। ইসরায়েলি পুলিশের মসজিদুল আকসায় প্রবেশে বিধি-নিষেধ আরোপের কারণে অধিকাংশ মুসল্লি পবিত্র এ মসজিদে জুমার নামাজ পড়তে পারেননি। 

আজ শুক্রবার (২০ অক্টোবর) জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে ওয়াকফ বিভাগ জানায়, সাধারণত পবিত্র মসজিদুল আকসায় ৫০ হাজারেরও বেশি লোক জুমার নামাজ পড়ে থাকেন। কিন্তু আজ শুধুমাত্র ৬৫ বছরের বেশি বয়সী ৫ হাজার লোককে মসজিদে প্রবেশের অনুমতি দেয় ইসরায়েলি পুলিশ। 

বৃহস্পতিবার থেকেই ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে প্রবেশে কঠোরতা আরোপ শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার এই বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলি পুলিশ প্রশাসন। এ কারণে মুসল্লিরা আল-আকসার বাইরের বিভিন্ন সড়কে নামাজ পড়েন। 

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল যুদ্ধে শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ মারা গেছে। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় এখন পর্যন্ত দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে গাজার আল-আহলি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে। 

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950