ইসরায়েল-গাজা যুদ্ধে বিশ্ব বাজারে জ্বালানির দাম বেড়েই চলেছে 

২০ অক্টোবর ২০২৩, ০৯:০০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
জ্বালানি তেল

জ্বালানি তেল © সংগৃহীত

ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সংঘাত চলমান। হামাস নিয়ন্ত্রণাধীন গাজা উপত্যকায় স্থলপথ দিয়ে আগ্রাসন চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। দুপক্ষের এই সংঘাত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি, তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। 

এই শঙ্কার মধ্যেই আজ শুক্রবার (২০ অক্টোবর) বিশ্ব বাজারে আরেক দফা বেড়েছে জ্বালানি তেলের দাম। একইসঙ্গে বৈশ্বিক শেয়ারবাজারের সূচক কমেছে। 

প্রতিবেদনে ফরাসি সংস্থাটি জানিয়েছে, তেলের সঙ্গে সঙ্গে বেড়েছে স্বর্ণের দামও। আজ প্রতি আউন্স স্বর্ণের দাম গিয়ে ঠেকেছে প্রায় দুই হাজার মার্কিন ডলারে। বিনিয়োগের জন্য স্বর্ণকেই নিরাপদ মনে করছেন বিনিয়োগকারীরা। আর এমনটির জন্যই দাম বাড়ছে এই ধাতুর।

আরও পড়ুন: টাইগারদের সঙ্গে মাছ খাওয়া হলো না পাকিস্তানি নায়িকার

যুক্তরাজ্যভিত্তিক ব্রোকারহাউস ইন্টারঅ্যাক্টিভের প্রধান ভিক্টোরিয়া স্কলার এক নোটে লেখেন, ‘ইউরোপীয়ান শেয়ারবাজারগুলোতে বিনিয়োগে ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা। আর এতে সূচক কমছে।’ এর আগে, কয়েকটি কর্মদিবসে এশিয়ার শেয়ারবাজারগুলোরও সূচক কমেছে। বৃহস্পতিবার কমেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের সূচকও।

ভিক্টোরিয়া স্কলার বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে সবশেষ তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। এর প্রভাব পড়েছে তেলের বাজারেও।’

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬