গাজার হাসপাতালে বিমান হামলা ২১ শতকের সবচেয়ে বাজে আক্রমণ: মেডগ্লোবাল

১৮ অক্টোবর ২০২৩, ১০:২৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা

হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা © সংগৃহীত

গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এটিকে ২১ শতকের সবচেয়ে বাজে আক্রমণ বলে মন্ত্যব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা মেডগ্লোবাল। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলেও তিনি মন্তব্য করেছেন। 

গাজায় হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটি যুদ্ধাপরাধ। হাসপাতালটি শত শত আহত ও অসুস্থ মানুষের আশ্রয়স্থল ছিল।

হাসপাতালটি ব্যাপ্টিস্ট হাসপাতাল নামেও পরিচিত ছিল। এটি একই সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি হারানো মানুষের আশ্রয়স্থল এবং রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো।

আরও পড়ুন: জো বাইডেন ইসরায়েল যাচ্ছেন বুধবার

আল জাজিরার খবরে বলা হয়েছে, এ ঘটনার পর পশ্চিম তীরের শহরগুলোতে শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

এদিকে হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক এক্স নেটওয়ার্কে এক পোস্টে এ নিন্দা জানান।

 

পিএইচডি স্কলারশিপে অনিয়ম, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপ…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিকের শিক্ষকদের বেতন ৯ম গ্রেডে আনার কাজ চলছে: সংসদে বব…
  • ২৮ জুন ২০২৬
শেবাচিম ডেন্টাল শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি
  • ২৮ জুন ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন মাভাবিপ্রবির আল মাহিন
  • ২৮ জুন ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন …
  • ২৮ জুন ২০২৬
পদ্মার পাড়ে তিন রুয়েট শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা, থানায় …
  • ২৮ জুন ২০২৬