গাজায় বিমান হামলা বন্ধ করল ইসরায়েল

১৬ অক্টোবর ২০২৩, ০১:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
গাজায় ইসরায়েলি বিমান হামলা

গাজায় ইসরায়েলি বিমান হামলা © সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।

তবে বিমান বাহিনীর এই অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে কি না তা নিশ্চিত করেননি আইডিএফের কর্মকর্তার। একইসাথে গাজায় সম্ভাব্য স্থল অভিযান কবে থেকে শুরু হবে সে সম্পর্কেও কোনো তথ্য দেননি তারা।

প্রায় দুই বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার পর গত ৭ অক্টোবর ভোররাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া শুরু করে হামাস এবং সূর্যের আলো ফোটার আগেই ইসরায়েলের দক্ষিণাংশের সীমান্ত বেড়া বুলডোজার দিয়ে ভেঙে ওই ভূখণ্ডে প্রবেশ করে শত শত সশস্ত্র হামাস যোদ্ধা।

আরও পড়ুন: ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা, ঠেকাল শিক্ষার্থীরা

প্রাথমিক গোয়েন্দা তথ্য ও প্রস্তুতির অভাবে হামলার শুরুর দিকে খানিকটা অপ্রস্তুত থাকলেও অল্প সময়ের মধ্যে তা কাটিয়ে পূর্ণ শক্তিতে যুদ্ধের ময়দানে নামে ইসরায়েল এবং প্রথম দিন থেকেই গাজায় বিমান হামলা শুরু করেছিল আইডিএফের বিমান বাহিনী।

১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ চলছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে।

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬