ইসরায়েল গাজা দখল করলে তা হবে ‘বড় ভুল’ : বাইডেন

১৬ অক্টোবর ২০২৩, ১০:১৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
জো বাইডেন

জো বাইডেন © ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, গাজায় ইসরায়েলের দখলদারিত্ব হবে একটি ‘বড় ভুল’। সিবিএস নিউজের প্রোগ্রাম ৬০ মিনিটস-এর স্কট পেলকে দেওয়া সাক্ষাৎকারে জো বাইডেন এই মন্তব্য করেন। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সাক্ষাৎকারে মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, ‘হামাস ফিলিস্তিনি জনগণের সবার প্রতিনিধিত্ব করে না’। তবে বাইডেন জোর দিয়ে বলেন, তিনি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চান।

৬০ মিনিটস-এর পোস্ট করা একটি ভিডিও ক্লিপে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, তিনি গাজায় একটি মানবিক করিডোর চালু করাকে সমর্থন করেন যা মানুষকে অবরুদ্ধ এই ভূখণ্ড থেকে বের হওয়ার সুযোগ দেবে, সেইসাথে গাজায় খাদ্য ও পানিসহ মানবিক সহায়তা বিতরণের সুযোগ মিলবে।

আরও পড়ুন: গাজা ছাড়তে বাসিন্দাদের মাত্র ৩ ঘণ্টার আলটিমেটাম

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, ইসরায়েল যুদ্ধের নিয়ম মেনেই কাজ করবে’। এছাড়া ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

জো বাইডেন বলে, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে বলে তিনি বিশ্বাস করেন। একইসঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পথ থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের হুমকি বেড়েছে।

উল্লেখ্য, গাজা সীমান্তের কাছে প্রায় এক সপ্তাহ ধরে সেনা জড়ো করে রাখলেও এখনও স্থল অভিযান শুরু করেনি দখলদার ইসরায়েল। 

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬