গাজা ছাড়তে বাসিন্দাদের মাত্র ৩ ঘণ্টার আলটিমেটাম

১৫ অক্টোবর ২০২৩, ০৬:৪০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
ইসরায়েলের হামলায় গাজায় হতাহত ব্যাক্তিরা

ইসরায়েলের হামলায় গাজায় হতাহত ব্যাক্তিরা © সংগৃহীত

গাজায় বড় পরিসরে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরাইল। এ কারণে মাত্র তিন ঘণ্টার মধ্যে সেখানকার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

জানা গেছে, গাজা বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার জন্য ‘নিরাপদ করিডোর’ চালু করেছে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া পোস্টে তারা জানিয়েছে, রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তারা কোনো হামলা চালাবে না।

আরও পড়ুন: পানি বন্ধ করে দিয়েছে ইসরায়েল, জীবণ-মরণের দ্বারপ্রান্তে গাজা

ইসরায়েলি বাহিনী আরও বলেছে, গাজা সিটিসহ স্থানীয় সব বাসিন্দাকে আমরা বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ গাজায় চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা জানাতে চাই, গাজাবাসীদের দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য সমুদ্র তীরবর্তী অঞ্চলে করিডোর খোলা হয়েছে। এই পথে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা কোনো অভিযান চালাবো না। আমাদের কাছে আপনাদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ।

এর আগে জানা যায়, গাজায় স্থল-আকাশ-জলপথে হামলার জন্য পরিকল্পনা করছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তবে কবে নাগাদ এই স্থল অভিযান শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬