আলজাজিরা বন্ধ করে দিতে চায় ইসরায়েল

১৫ অক্টোবর ২০২৩, ০৩:৫৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
আলজাজিরা

আলজাজিরা © সংগৃহীত

হামাসকে সহযোগিতার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নিউজের স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি। রোববার ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শালোমা কারহি জানান, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে হামাসঘেঁষা সংবাদ পরিবেশ করে আসছে আলজাজিরা নিউজ। ইতিমধ্যে এই সংবাদমাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।

বর্তমানে ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা প্রস্তাবটি পর্যালোচনা করছেন। তাদের যাচাই শেষ হলে এটি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন শালোমা।

আর্মি রেডিওকে ইসরায়েলের তথ্যমন্ত্রী বলেন, ‘এই নিউজ স্টেশনটি নিয়মিত উসকানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে এবং এসব সংবাদ ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক মানুষকে ক্ষেপিয়ে তুলছে। আলজাজিরা যতখানি সংবাদমাধ্যম, তারচেয়েও অনেক বেশি প্রোপাগান্ডা মাউথপিস। নিজেদের স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে দাবি করা একটি নিউজ স্টেশন হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছে। 

তবে ইসরায়েলের এমন দাবির বিষয়ে এখন পর্যন্ত আলজাজিরা বা কাতার সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন শেবাচিম ডেন্টাল শিক্ষার্থ…
  • ২৮ জুন ২০২৬
নওগাঁয় এতিমখানার পাশে মিলল ছাত্রের লাশ
  • ২৮ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবশেষ যা জানাল এনটিআরসিএ
  • ২৮ জুন ২০২৬
শিক্ষার প্রথম থেকে পুুলিশ ক্যাডারে ফার্স্ট হলেন ঢাবির বাচ্চু
  • ২৮ জুন ২০২৬
আমাদের ১০% শিক্ষকের প্রোফাইলও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নেই…
  • ২৮ জুন ২০২৬
ঐচ্ছিক তহবিলে জামায়াত এমপির মেয়ের নাম, পিএসকে করলেন বরখাস্ত
  • ২৮ জুন ২০২৬