গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েল: হামাস প্রধান

১৪ অক্টোবর ২০২৩, ১১:০৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
হামাস প্রধান ইসমাইল হানিয়া

হামাস প্রধান ইসমাইল হানিয়া © সংগৃহীত

গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন হামাসপ্রধান ইসমাইল হানিয়া। শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ অভিযোগ করেন। খবর আল-জাজিরা

ইসমাইল হানিয়া বলেন, মার্কিন প্রশাসন ও কিছু ইউরোপীয় দেশের সহায়তায় আমাদের শত্রুরা এ কাজ (যুদ্ধাপরাধ) করছে। গাজার বাসিন্দারা তাদের ভূমিতে অবস্থান করছে। তারা কখনোই গাজা ছেড়ে যাবে না।

তিনি আরও বলেন, অবৈধ দখলদার ইসরায়েলি সেনাবাহিনী গাজার বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এরপর সম্ভবত তাদের জোরপূর্বক পাশ্ববর্তী দেশ মিশরে পাঠানোর ফন্দি করছে তারা।

হামাস প্রধান বলেন, ইহুদিদের বর্বর মারণাস্ত্রের সম্মুখীন গাজার বাসিন্দাদের আমি স্যালুট জানাই। তারা তাদের ভূমি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

ইহুদি শাসকরা সব ধরনের অপরাধে লিপ্ত হওয়া সত্ত্বেও হামাস বেসামরিকদের লক্ষ্যবস্তু করতে ইচ্ছুক নয়, বলেন তিনি। ইসমাইল হানিয়া আরও বলেন, হামাস হলো একটি স্বাধীনতাবাদী আন্দোলন, যারা এই নীতিগুলো মেনে চলে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬