শনি অমাবস্যার বিরল সূর্যগ্রহণ আজ

১৪ অক্টোবর ২০২৩, ১০:৫৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
বিরল সূর্যগ্রহণ

বিরল সূর্যগ্রহণ © ফাইল ছবি

হবে আজ সূর্যগ্রহণ (১৪ অক্টোবর)। তবে এটি স্বাভাবিক গ্রহণ নয়। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে সূর্যের ওপর চাঁদের ছায়া পড়বে কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর রিং বা বলয় দেখা যাবে। এই বলয়কে 'রিং অফ ফায়ার'ও বলা হয়ে থাকে।

অমাবস্যার সময়ে সূর্যগ্রহণের ঘটনা বেশ বিরল। এর আগে ১৮৪৫ সালে অমাবস্যার সময় সূর্যগ্রহণ হয়েছিল। আজ শনিবার হওয়ায় বিরল এই গ্রহণকে শনির অমাবস্যার সূর্যগ্রহণও বলা হচ্ছে।

আরও পড়ুন: ঢাবির ভিসি হচ্ছেন মাকসুদ কামাল, কাল হতে পারে প্রজ্ঞাপন

তবে বাংলাদেশ থেকে দেখা যাবে না এ সূর্যগ্রহণ। উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সূর্যগ্রহণ দেখা যেতে পারে।

এ বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ এটি। এ বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিল। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলেও সেটিও বাংলাদেশ থেকে দেখা যায়নি। 

দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন শেবাচিম ডেন্টাল শিক্ষার্থ…
  • ২৮ জুন ২০২৬
নওগাঁয় এতিমখানার পাশে মিলল ছাত্রের লাশ
  • ২৮ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবশেষ যা জানাল এনটিআরসিএ
  • ২৮ জুন ২০২৬
শিক্ষার প্রথম থেকে পুুলিশ ক্যাডারে ফার্স্ট হলেন ঢাবির বাচ্চু
  • ২৮ জুন ২০২৬
আমাদের ১০% শিক্ষকের প্রোফাইলও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নেই…
  • ২৮ জুন ২০২৬
ঐচ্ছিক তহবিলে জামায়াত এমপির মেয়ের নাম, পিএসকে করলেন বরখাস্ত
  • ২৮ জুন ২০২৬