লেবাননে ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

১৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৯ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স সাংবাদিক ইসাম আব্দুল্লাহ

ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স সাংবাদিক ইসাম আব্দুল্লাহ © সংগৃহীত

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম ইসাম আব্দুল্লাহ। এছাড়া বিশ্বের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় গণমাধ্যম আল-জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। খবর সিএনএন।

শুক্রবার (১৩ অক্টোবর) দক্ষিণ লেবাননে চালানো ওই হামলায় তাদের ফটো সাংবাদিক ইসাম আবদুল্লাহ মারা গেছেন বলে বার্তা সংস্থা রায়টার্স নিশ্চিত করেছে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র সিএনএনকে জানিয়েছে যে হামলার জায়গায় একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার দেখা গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীও স্বীকার করেছে যে লেবাননে তাদের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে রায়টার্স জানিয়েছে, জরুরি ভিত্তিতে তথ্য পেতে আমরা ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং নিহত ইসামের পরিবার ও তার সহকর্মীদের সহায়তা করছি। এতে আরও বলা হয়, লেবাননে এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন শেবাচিম ডেন্টাল শিক্ষার্থ…
  • ২৮ জুন ২০২৬
নওগাঁয় এতিমখানার পাশে মিলল ছাত্রের লাশ
  • ২৮ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবশেষ যা জানাল এনটিআরসিএ
  • ২৮ জুন ২০২৬
শিক্ষার প্রথম থেকে পুুলিশ ক্যাডারে ফার্স্ট হলেন ঢাবির বাচ্চু
  • ২৮ জুন ২০২৬
আমাদের ১০% শিক্ষকের প্রোফাইলও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নেই…
  • ২৮ জুন ২০২৬
ঐচ্ছিক তহবিলে জামায়াত এমপির মেয়ের নাম, পিএসকে করলেন বরখাস্ত
  • ২৮ জুন ২০২৬