গাজায় শরণার্থী ক্যাম্পে বোমা হামলা, নিহত ৪৫

১৩ অক্টোবর ২০২৩, ১০:০৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলা।

গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলা। © সংগৃহীত

উত্তর গাজার ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী ক্যাম্পের একটি আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৪৫ জন নিহত এবং বহু হতাহত হয়েছে।

ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ বোজুম বলেছেন, জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে একটি ভবনে বোমা হামলা হয়েছে। ভবনটি কয়েক ডজন লোকে পরিপূর্ণ ছিল, যাদের মধ্যে কেউ কেউ বিমান হামলার সময় আগের হামলা থেকে পালিয়ে এসেছিল।

বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা এখনও ধ্বংসস্তূপ থেকে মরদেহ তুলছেন এবং গণনা করছেন। যে কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে, যোগ করেন তিনি। জাবালিয়া শরণার্থী ক্যাম্প ছাড়াও কেন্দ্রীয় গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালানো হয়েছে, যেখানে ভবনগুলো মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি বিমানের শব্দে গাজার বাতাস ভারী হয়ে গেছে

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ সপ্তম দিনে গড়িয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে টানা বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬