গাজায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত

১২ অক্টোবর ২০২৩, ০৫:২৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
শরণার্থী শিবিরে গাজার শিশুরা

শরণার্থী শিবিরে গাজার শিশুরা © সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও বৃষ্টির মতো বোমাবর্ষণে বিপর্যস্ত সেখানকার মানুষ। প্রাণভয়ে ইতিমধ্যে প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় মানুষ গণহারে বাস্তুচ্যুত হচ্ছেন।

ইসরায়েলি বাহিনী বলছে, হামাসের হামলায় কমপক্ষে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে, গাজার কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের নির্বিচার বিমান ও গোলা হামলায় দুই শতাধিক নারী–শিশুসহ এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত বেড়ে ১২০০

দুপক্ষই বলছে, পাল্টাপাল্টি হামলায় নিহত মানুষের বেশির ভাগই বেসামরিক।ওসিএইচএ বলছে, বাস্তুচ্যুত মানুষের মধ্যে ২ লাখ ২০ হাজার বা দুই–তৃতীয়াংশ জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। আরও ১৫ হাজার মানুষ বাড়িঘর থেকে পালিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। বাকি এক লাখের মতো মানুষ আত্মীয়স্বজন, প্রতিবেশী, গির্জা ও গাজা সিটির অন্যান্য আশ্রয়কেন্দ্রে গেছেন।

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬