ইসরায়েলে হামাসের হামলায় ৯ আমেরিকান নিহত

০৯ অক্টোবর ২০২৩, ০৯:০০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
ইসরায়েলে হামাসের হামলায় ৯ আমেরিকান নিহত

ইসরায়েলে হামাসের হামলায় ৯ আমেরিকান নিহত © সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ৯ মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (০৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে নিহতদের পরিচয় এখনো ঘোষণা করা হয়নি।

ম্যাথিউ মিলার বলেন, ‘ওই অঞ্চলে হামাসের হামলায় আমাদের দেশের ৯ জন মারা গেছেন। এই তথ্য আমরা পেয়েছি। কোনো আমেরিকানকে জিম্মি করা হয়েছে কিনা, সেটিও দেখা হচ্ছে।’ 

এর আগে গত শনিবার ফিলিস্তিনি সশ্বস্ত্র গোষ্ঠি হামাসের রকেট হামলায় ইসরায়েলে নিহত ৮০০ ছাড়িয়েছে। নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটি।

আরও পড়ুন: ইসরায়েলের বিমান হামলায় ১৯৮ ফিলিস্তিনি নিহত

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। পাল্টা হামলায় নিহত হয়েছে ৫১০ ফিলিস্তিনি। দুই দেশের মোট ৫ হাজার মানুষ আহত হয়েছে। আল জাজিরা বলছে, গাজা থেকে বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ২০ হাজার বাসিন্দা। এখনো সংঘাত চলছে।

হামাসের হামলায় ৯ জন আমেরিকান ছাড়াও নেপালের ১০ জন ও থাইল্যান্ডের ১২ জন মারা গেছেন। আল জাজিরা বলছে, হামাসের হামলার জবাবে এবার রিফিউজি ক্যাম্পেও হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিমান হামলা থেকে রক্ষা পেতে এদিক–সেদিক ছুটছে সবাই। তবে তাদের যাওয়ার কোনো জায়গা নেই।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে তৃতীয় পক্ষে যে কোনো সময় ঢুকে পড়তে পারে, এমন 'ঝুঁকি’ রয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬