চলমান অস্থিরতায় স্কুল বন্ধের ঘোষণা ইসরায়েলের

০৮ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM

© সংগৃহীত

ইসরায়েল ও হামাসের চলমান লড়াইয়ের মাঝে অনির্দিষ্টকালের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা এবং ১০ জনের বেশি লোকজনের জমায়েতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ। রবিবার (৮ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর লড়াই অব্যাহত থাকায় সারাদেশের সব স্কুল আগামী দিনে বন্ধ থাকবে বলে ঘোষণা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রণালয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল ডিসেম্বরে

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, দক্ষিণাঞ্চলের নেতানিয়া এবং মধ্যাঞ্চলের নেগেভে ব্যবসা প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে খোলা রাখা যাবে। এই দুই এলাকার নিকটবর্তী বোমা আশ্রয়কেন্দ্রে সাধারণ জনগণের যাওয়ার সুযোগ নিশ্চিত করা গেলেই কেবল ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখা যাবে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, বাড়ির বাইরে ১০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এমনকি বাড়ির ভেতরেও ৫০ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না।

জারি করা নতুন এসব নিষেধাজ্ঞা আগামী মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। হামাসের সাথে তীব্র লড়াই অব্যাহত থাকায় এসব নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে জানিয়েছে আইডিএফ।

আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬