‘সিংহের চেয়ে মানুষের কণ্ঠকে বেশি ভয় পায় বন্য প্রাণীরা’

০৬ অক্টোবর ২০২৩, ১১:৪১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
সিংহ

সিংহ © সংগৃহীত

সিংহের শব্দের চেয়ে মানুষের কণ্ঠস্বর বন্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যথেষ্ট বেশি ভয় সৃষ্টি করে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় একটি গবেষণায় বিষয়টি দেখা গেছে। 

বিজ্ঞানীরা ক্রুগার ন্যাশনাল পার্কের পানির গর্তে লুকিয়ে রাখা স্পিকারে সাধারণভাবে কথা বলার রেকর্ডিং চালিয়েছিলেন। প্রায় ৯৫ শতাংশ প্রাণী এতে অত্যন্ত ভীত হয়ে পড়ে এবং দ্রুত পালিয়ে যায়। বিপরীতে সিংহের আক্রমনাত্মক গর্জনের রেকর্ডিং উল্লেখযোগ্যভাবে কম ভীতি তৈরি করেছে।

স্পিকারে বাজানোর জন্য বিজ্ঞানীদের বেছে নেওয়া মানুষের বক্তৃতার মধ্যে অন্তর্ভুক্ত ছিল সে দেশে সচরাচর কথিত স্থানীয় ভাষাগুলো। তারা উল্লেখ করেছেন, পরীক্ষার সময় কিছু হাতি সিংহের ডাকের প্রতিক্রিয়ায়, এমনকি শব্দের উৎসের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছিল।

আরও পড়ুন: ‘স্রোতের বিপরীতে চলে’ শান্তিতে নোবেল জয়

গবেষণার ফলাফলগুলো ইঙ্গিত দেয়, হরিণ, হাতি, জিরাফ, চিতাবাঘ ও ওয়ারথগের মতো প্রাণীরা শিখেছে, মানুষের সঙ্গে যোগাযোগ অত্যন্ত বিপজ্জনক। কারণ তাদের শিকার করতে মানুষ বন্দুক ও কুকুর ব্যবহার করে।

গবেষণা অনুসারে, ক্রুগার ন্যাশনাল পার্কের বাইরেও একই ফলাফল প্রত্যাশিত। কারণ বৈশ্বিক প্যাটার্ন অনুযায়ী বন্য প্রাণীরা অন্য যেকোনো শিকারির চেয়ে মানুষকে বেশি ভয় পায়।

গবেষকরা উল্লেখ করেছেন, গবেষণাটি বন্য প্রাণী সম্পর্কিত পর্যটনের ওপর নির্ভরশীল অঞ্চলগুলোর জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ সেখানে দর্শকরা অসাবধানতাবশত প্রাণীদের ভয় দেখায়।

গবেষকদের একজন ডক্টর লিয়ানা জ্যানেট বলেছেন, তাদের গবেষণা ‘ভয়ের বাস্তুশাস্ত্র’-এর ওপর ফোকাস করে—একটি ধারণা, যা পরিবেশে শিকারি ও শিকারের মিথস্ক্রিয়াগুলোর প্রভাবকে বোঝায়।

 

সূত্র : বিবিসি

ট্যাগ: গবেষণা
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950