রসায়নে নোবেল পেলেন তিন গবেষক

০৪ অক্টোবর ২০২৩, ০৪:১১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
তিন গবেষক

তিন গবেষক © সংগৃহীত

কোয়ান্টাম ডট টেকনোলজি আবিষ্কার এবং এটির মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বিপ্লব আনার স্বীকৃতি স্বরূপ এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন ও এক রুশ বিজ্ঞানী। বুধবার (৪ অক্টোবর) এই পুরস্কারের জন্য বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫০ এর দিকে তাদের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। বিজয়ীরা হলেন, মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।

২০২২ সালে রসায়নে নোবেল বিজয়ী হন যুক্তরাষ্ট্রের ক্যারোলিন আর. বেরতোজ্জি, ডেনমার্কের মর্টেন মেলডাল এবং যুক্তরাষ্ট্রের কে. ব্যারি শার্পলেস। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর আগে ২০০১ সালেও রসায়নে নোবেল জেতেন কে. ব্যারি শার্পলেস।

আগের দিন মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিন বিজ্ঞানী। পরমাণু ও অণুর ভেতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন: নোবেল পুরস্কারের কল পেয়ে অধ্যাপক বললেন 'আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি'

ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেয়া হয়। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।

পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা স্মরণ করে ১৯৬৮ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক।

নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
নির্মাণের ২ বছর পরও তালাবদ্ধ খুবির কোটি টাকার ‘গল্লামারী বধ…
  • ২৮ জুন ২০২৬
শিক্ষক ও সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার
  • ২৮ জুন ২০২৬
শারীরিক প্রতিবন্ধকতা নয়, সংকটই বড় বাধা— ফ্রিল্যান্সিং দক্ষত…
  • ২৮ জুন ২০২৬
রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা, শিক্ষার্থী-স্টাফ আ…
  • ২৮ জুন ২০২৬
ভারতের নতুন হাই কমিশনারের উচিত বাংলাদেশের মানুষের কাছে ক্ষম…
  • ২৮ জুন ২০২৬