শেষ মুহূর্তে শাটডাউন এড়িয়েছে যুক্তরাষ্ট্র

০১ অক্টোবর ২০২৩, ১১:০৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
শেষ সময়ে শাটডাউনে এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র

শেষ সময়ে শাটডাউনে এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র © আলজাজিরা

শেষ মুহূর্তে এসে শাটডাউনে এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র। তথা কংগ্রেসের ভোটাভুটিতে সরকারি বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের অবস্থা থেকে বেরিয়ে আসতে  পেরেছে দেশটি। স্থানীয় সময় শনিবার রাতে মার্কিন কংগ্রেস স্বল্পমেয়াদি অর্থায়ন বিল পাস হয়।

বিবিসি ও সিএনন’র খবরে বলা হয়েছে, বিলটি পাস না হলে যুক্তরাষ্ট্রের জাতীয় পার্ক বন্ধ হয়ে যেত। পাশাপাশি ৪০ লাখ কর্মীর বেতন-ভাতা আটকে যেত। হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেট যে বিলটি পাস করেছে তাতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারি সংস্থাগুলোর ব্যয়ভারের অনুমোদন রয়েছে।

আরো পড়ুন: টক শো পরিণত হলো রেসলিং শো-তে

তবে এ বিলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে সহযোগিতা তহবিলের বিষয়ে কিছু বলা হয়নি। দেশটিতে এবার এবার শাটডাউন হলে তা হতো এক দশকের মধ্যে চতুর্থ শাটডাউন।

চার মাস আগে জাতীয় ঋণসীমা বৃদ্ধি নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল পরস্পরের মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। তখনও শাটডাউনের পরিস্থিতির সৃষ্টি হয়। এবারও  শাটডাউন এড়ালেও দেশটির ভাবমূর্তিতে ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে।

একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬