প্রেমের টানে বাংলাদেশী তরুণী ভারতে, স্থান হলো জেলে

২৬ জুন ২০২৩, ১১:৩৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশী তরুণী

অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশী তরুণী © প্রতীকী ছবি

প্রেমের টানে বাংলাদেশের নারায়ণগঞ্জের মেয়ে ছুটে গেছেন ভারতে। প্রেমিক ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার। দুজনের থাকার কথা ছিল বাসরঘরে। তবে এর তাদের সময় কাটাতে হচ্ছে জেলে। নারায়ণগঞ্জের এনায়েতনগরের তরুণী আর বর্ধমানের তেঁতুলতলার শেখ শামীমের মিলনের পথে কাঁটা আইন।

গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রেমের টানে বাংলাদেশ থেকে তরুণী ভারতে গেছেন বৈধ কাগজপত্র ছাড়াই। ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং স্কোয়াডের জালে ফেঁসে গেছেন তিনি।

ফেসবুকে আলাপ তার ও শামিমের। পরে প্রেমের সম্পর্কে জড়ান। শামীম বাংলাদেশ আসতে পারেননি। তবে মেয়েটি কাঁটাতারের বেড়া উপেক্ষা করে, দালাল ধরে চলে গেছেন। হাজির হন বর্ধমানের প্রেমিকের বাড়িতে।

পরে দুই তরুণ-তরুণীর বিয়ের আয়োজন করা হয়। এ সময় অ্যান্টি ট্রাফিকিং স্কোয়াডের কর্মকর্তারা হাজির হন শামীমের বাড়িতে। মেয়েটির কাছে কাগজপত্র দেখতে চান। তবে তিনি জন্মসনদ ছাড়া কিছুই দেখাতে না পারায় দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। দু’জনই আলাদা সেলে জেলের ঘানি টানছেন। 

শোডাউন-স্লোগানের রাজনীতি ও জনগণের প্রত্যাশা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্ক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে ফেলা সেই স্বাস্থ্যকেন্দ্রে মিছিল নিয়ে বিএনপি নেতা, চটল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে চাক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ ছাত্রদলের…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬