‘শব্দ’ ডুবে যাওয়া সাবমেরিনের নয়, আরোহীদের বাঁচার সম্ভাবনা কম

২২ জুন ২০২৩, ১০:৪০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
ডুবে যাওয়া সাবমেরিন ও এর আরোহীরা

ডুবে যাওয়া সাবমেরিন ও এর আরোহীরা © ইন্টারনেট

উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে শনাক্ত শব্দ নিখোঁজ ‘টাইটান’ থেকে না-ও আসতে পারে বলে জানিয়েছেন অনুসন্ধানকারীরা। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিনের সাবেক কমান্ডার ডেভিড মার্কুয়েট এ তথ্য জানিয়েছেন। সাবমেরিনে আর কেউ বেঁচে নেই বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

বিবিসি জানিয়েছে, সাবমেরিনটি নিখোঁজ হওয়া এলাকার তলদেশ থেকে সাম্প্রতিক সময়ে নতুন করে শব্দ শোনা গেছে। এর প্রেক্ষাপটে সেটি খুঁজে পাওয়ার বিষয়ে আশাবাদ তৈরি হয়েছে। তবে ডেভিড মার্কুয়েট এ শব্দ নিয়ে ভিন্ন কথা বললেন।

তিনি বলেন, তিনি মনে করেন না যে এ শব্দ টাইটানের। এটি প্রাকৃতিক হতে পারে।

আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতেগত রোববার পর্যটকদের নিয়ে রওনা দিয়ে নিখোঁজ হয় ‘টাইটান’ নামের সাবমেরিনটি।

ডেভিড মার্কুয়েট বলেন, তাঁরা শব্দ শুনতে পাচ্ছেন। আরও অনেক জাহাজ এ এলাকায় আসছে। তারপর তাঁরা আরও শব্দ শুনতে পাচ্ছেন। এই শব্দ টাইটানের না–ও হতে পারে।

আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে গত রোববার পর্যটকদের নিয়ে রওনা দিয়ে নিখোঁজ হয় টাইটান। যাত্রার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় পৃষ্ঠের নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয় সেটির।

সাবমেরিনটির মালিক যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ওশানগেট। এক চালকসহ পাঁচ আরোহী নিয়ে যাত্রা করে সেটি। এতে যে পরিমাণ অক্সিজেন মজুত ছিল, তা দিয়ে ৯৬ ঘণ্টা টিকে থাকা সম্ভব। সে অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অক্সিজেন সরবরাহ পাওয়ার কথা আরোহীদের।

ডুবোযানের পাঁচ আরোহীর কেউই আর বেঁচে নেই বলে আশঙ্কা করেছেন এর সাবেক কমান্ডিং অফিসার অ্যান্ডি কোলস। তিনি বলেন, ৯৬ ঘণ্টার অক্সিজেনের মজুত থাকা সাবমার্সিবলের যাত্রীরা মারা যেতে পারেন।

আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০
  • ২৯ জুন ২০২৬
এমপিওভুক্ত করতে মন্ত্রীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান, জামায়াত আমি…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
  • ২৯ জুন ২০২৬
টানা দুই বিসিএসে ক্যাডার সুপারিশ পেলেন রুয়েট শিক্ষার্থী রেজ…
  • ২৯ জুন ২০২৬
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী ১ জুলাই, এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্…
  • ২৯ জুন ২০২৬
অর্থবছর ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
  • ২৯ জুন ২০২৬