সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ জুন

১৮ জুন ২০২৩, ১০:০৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM

© ফাইল ছবি

সৌদি আরবের আকাশে আজ রবিবার পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। স্থানীয় সময় আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি। এবারের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন।

সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিলহজের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ থেকে প্রায় ১৫শ বছর আগে সৌদি আরব থেকেই উত্থান ঘটেছিল ইসলাম ধর্মের, বর্তমানে যা বিশ্বের প্রধান ধর্মগুলোর একটি। ইসলাম ধর্মে এই দিনটি হজের শেষ দিন হিসেবে পালন করা হয়। এই দিন আল্লাহর সন্তুষ্টির আশায় গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন সামর্থ্যবান মুসলিমরা।

পবিত্র ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হজ। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ সামর্থ্যবান মুসলিম সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর যুবক আটক 
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬