ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ডে কেয়ার সেন্টারে কুড়ালের হামলায় চার শিশু নিহত

০৬ এপ্রিল ২০২৩, ১০:০০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
নিহতদের স্বজনদের আহাজারি

নিহতদের স্বজনদের আহাজারি © সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ব্লুমেনাউতে একটি ডে কেয়ার সেন্টারে কুড়ালের হামলায় চার শিশু নিহত ও আরও চারজন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) সান্তা ক্যাটারিনা রাজ্যের শহর ব্লুমেনাউতে একটি প্রাইভেট ডে কেয়ারের এই হামলার ঘটনা ঘটে। খবর সিএনএন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ছেলে এবং একজন মেয়ে রয়েছে। তাদের বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে।

সান্তা ক্যাটারিনা রাজ্যের গভর্নর জর্গিনহো মেলো টুইটারে বলেছেন, এ ঘটনায় সন্দেহভাজন একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: জবিতে ফার্মেসি বিভাগে প্রফেশনাল মাস্টার্স করার সুযোগ।

একজন পুলিশ কর্মকর্তা সিএনএন ব্রাজিলকে বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির বয়স ২৫, শিশুদের উপর আক্রমণ করার আগে ক্যান্টিনহো বম পাস্তর ডে কেয়ার সেন্টারের খেলার মাঠে একটি প্রাচীরের উপর দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বলে জানা গেছে। শিক্ষকরা শিশুদের বাঁচাতে আসার পর হামলাকারী পালিয়ে যান বলে জানান তিনি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও। টুইটারে লুলা লিখেছেন, "একটি পরিবার যে তার সন্তান বা নাতি-নাতনিদের হারায়, তার চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই, এমনকি নিরপরাধ এবং নিরাশ্রয় শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায়। গভীর দুঃখের এই সময়ে ঈশ্বর সকল পরিবারের হৃদয়কে সান্ত্বনা দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬