ক্ষোভে ধর্ষকের মাকে গুলি করল ধর্ষণের শিকার কিশোরী

০৮ জানুয়ারি ২০২৩, ১০:৩৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ধর্ষকের মাকে গুলি করেছে এক কিশোরী

ধর্ষকের মাকে গুলি করেছে এক কিশোরী © আনন্দবাজার

ধর্ষণের শিকার হয়ে ধর্ষকের মাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে এক কিশোরীর (১৬) বিরুদ্ধে। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিতে গুরুতর েআহত হয়েছেন বছর পঞ্চাশের ওই নারী।

দিল্লির ভজনপুরা এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখানে মুদির দোকান চালান ভুক্তভোগী নারী। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দোকানের সামনে হঠাৎ গুলি চলে। তার পর দেখা যায় গুলিতে জখম হয়েছেন নারী। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ, কিশোরীকে গ্রেফতার করে। নারীকে তারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরো পড়ুন: তালাবদ্ধ ঘরের বিছানায় পড়ে ছিল মা-ছেলের অর্ধগলিত লাশ

পুলিশ জানায়, ওই নারী ও তার ছেলের বিরুদ্ধে পুরোনো আক্রোশ ছিল কিশোরীর। ২০২১ সালে তার ছেলেই কিশোরীকে ধর্ষণ করেছিল। তারপর থেকে ক্ষোভ পুষে রেখেছিল সে। শনিবার সে ক্ষোভেই গুলি চালিয়েছে সে।

তবে কেন অভিযুক্তের মাকে গুলি করলল, অন্য কাউকে মারা উদ্দেশ্য ছিল কি না, কোথা থেকে পিস্তল জোগাড় করল, এর নেপথ্যে অন্য কারও হাত রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। আনন্দবাজার।

বে ফুটওয়্যার নিয়োগ দেবে ১০ চীনা দোভাষী, আবেদন ২৮ অক্টোবর প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কম…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে স্ট্র্যাটেজিতে পড়ে নবম হয়েছিলেন, এ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পিএইচডি করতে অক্সফোর্ডে যাচ্ছেন মাভাবিপ্রবির শিক্ষার্থী 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল পুজার ছুটি, স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটি …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬