ইউরোপিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কুমিল্লার মাহিনের

ইউরোপিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কুমিল্লার মাহিনের

ইউরোপিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কুমিল্লার মাহিনের © সংগৃহীত

ওয়ার্ল্ড অল-স্টাইল কারাতে ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর দলগত ইভেন্টে রৌপ্য পদক এবং একক কাতা ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছেন কুমিল্লার কৃতি সন্তান মোফাজ্জল মাহিন চৌধুরী।

গত ২৫ ও ২৬ এপ্রিল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

দলগত ইভেন্টে মাহিনের সাথে বাংলাদেশের হয়ে আরও অংশ নিয়েছেন, মো. হাবিব সরকার, মাসুক মেহেদী, তাম্য ও মো. জাহিদুল ইসলাম জুবায়ের। 

প্রতিযোগিতায় বাংলাদেশ, আর্মেনিয়া, ইরান, রাশিয়া, রোমানিয়া ও ইথিওপিয়ার প্রতিযোগীরা অংশ নেয়। 

স্বর্ণপদক জয়ী মাহিনের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়। কুমিল্লা হাইস্কুল থেকে এসএসসি ও কুমিল্লা  সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে তিনি ‘দ্য রয়েল কারাতে-দো অ্যাসোসিয়েশন’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। 

অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এটা আসলে আমার জন্য এবং আমার দেশের জন্য অনেক বড় অর্জন। আমি অনেক গর্বিত যে আমি আমার দেশের হয়ে স্বর্ণপদক অর্জন করতে পেরেছি। আমি আশাবাদী আমার এই অর্জন বাংলাদেশকে গর্বিত করবে এবং আমার নিজ জেলা কুমিল্লাকে বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা হিসেবে পরিচিত করে তুলবে। আমার এই পথচলায় আমাকে সবসময় সহযোগিতা করেছেন আফসু ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ একরামুল হক। আমি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। 

‘‘পাশাপাশি যারা আমাকে বিভিন্ন সময় সমর্থন করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।  কারাতে একটি আত্মরক্ষামূলক কৌশল। এই কৌশল যাতে দেশের ছাত্রছাত্রীরা নিজেদের আত্মরক্ষার জন্য  আয়ত্ত করতে পারে আমি এই চেষ্টা করবো। আমি যেন আগামীতে এমন আরও অর্জনে নিজেকে যুক্ত করতে পারি সেইজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’’

উল্লেখ্য, মাহিন ২০২৫ সালে  যুক্তরাজ্যের রিচমন্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায়ও একমাত্র বাংলাদেশী হিসেবে স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়ানশিপে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন মাহিন।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081