প্রথমবার হকির জাতীয় দলে আবেদ-ওবায়দুল

০৬ এপ্রিল ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৫ PM
চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাংলাদেশ হকি ফেডারেশনের

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাংলাদেশ হকি ফেডারেশনের © সংগৃহীত

আগামী ১৪ এপ্রিল রাতে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে, ১৮ জনের মূল দলের সঙ্গে আরও ৬ জনকে স্ট্যান্ডবাই রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। যেখানে ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি কুপার টেস্টে ৫৭ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। সেখান থেকে বাছাইকৃত ৪৫ খেলোয়াড় নিয়ে মওলানা ভাসানী স্টেডিয়ামে জাতীয় হকি দল গঠন প্রক্রিয়া শুরু হয়। কয়েকদিনের ক্যাম্প শেষে ৫ মার্চ ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। এবার সেটা কমিয়ে ২৪ জনে নিয়ে এসেছেন কোচ আ ন ম মামুন উর রশিদ।

স্ট্যাডবাই হিসেবে থাকা ৬ জনকে ছাড়াই ইন্দোনেশিয়া মিশনে যাবে বাংলাদেশ। তবে ইনজুরি বা অসুস্থতাজনিত কারণে চূড়ান্ত স্কোয়াডের কেউ খেলতে না পারলে স্ট্যান্ডবাই খেলোয়াড়দের কাজে লাগানো হবে। 

আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট এশিয়া কাপের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হবে। এই প্রতিযোগিতার শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ। ফলে, বাংলাদেশের সামনে এবার শিরোপা শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন।

এএইচএফ কাপের পুল ‘বি’তে থাকা বাংলাদেশের ৪ প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল, কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল: হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।

স্ট্যান্ডবাই: মেহরাব হোসেন, প্রিতম রায়, মেহেদী হাসান, নুরুজ্জামান নয়ন, তৈয়ব আলী ও মাইনুল ইসলাম।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬