৩০তম বিসিএস শিক্ষা ফোরামের কমিটি গঠন

৩০ নভেম্বর ২০১৯, ০৯:১২ AM

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সহকারী পরিচালক (প্রশাসন) হাবিবুর রহমান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক) কাওছার আহমেদ।

শুক্রবার বিকেলে ঢাকায় ব্যানবেইস-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ৩০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের সাধারণ সভায় ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এছাড়া ১ নং সহ সভাপতি হিসেবে মো. জহুরুল ইসলাম প্রামানিককে, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন,  সাংগঠনিক সম্পাদক পদে মো. আকরাম হোসেন, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে তামান্না সুলতানা, বায়েজিদ হাসানকে কোষাধ্যক্ষ, মো. আবদুল কাদেরকে আইন সম্পাদক, মো. আবুল ফাতাহকে দপ্তর সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগ: বিসিএস
এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর ফল প্রকাশ আজ
  • ৩১ অক্টোবর ২০২৬
জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬