কাস্টমস এন্ড ভ্যাট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুব, মহাসচিব তানভীর

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM

© সংগৃহীত

বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট অফিসার্স এসোসিয়েশন (বাকাএভ) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) কে. এম. মাহবুব আলমকে সভাপতি ও সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) তানভীর আহমেদকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

আজ শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পুরাতন ভবনে অবস্থিত বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট অফিসার্স এসোসিয়েশন (বাকাএভ) কার্যালয়ে রাজস্ব কর্মকর্তা ও বাকাএভ সহ-সভাপতি মোহাম্মদ জোনায়েদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে জাতীয় রাজস্ব বোর্ড এর কাস্টমস এন্ড ভ্যাট অনুবিভাগে মাঠপর্যায়ে সরাসরি রাজস্ব আদায়ে নিয়োজিত ৫ হাজার এর অধিক নন ক্যাডার (৯ম গ্রেড-১০ম গ্রেড) রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) ও সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) দের সংগঠন বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট অফিসার্স এসোসিয়েশন (বাকাএভ)।

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন- কার্যকরী সভাপতি- মো. তরিকুল ইসলাম ও কার্যকরী সভাপতি- মো. মজিবুর রহমান, সহ-সভাপতি- মো. শফিউল বসর, মো. লুৎফুল হক, আবদুর রহমান মৃধা, মোহাম্মদ জোনায়েদ ইকবাল, মো. রেদওয়ান উল্যা ভুইয়াঁ, আবুল কালাম পলাশ, মো. মাসউদুর রহমান, মো. সবুজ মিয়া, মো. এনামুল হক, মোহাম্মদ জাকির হোসেন, সাদিয়া ইমাম, ফাওজিয়া আক্তার মুক্তা, মো. আবুল কালাম আজাদ, মাসুদ রানা, মুশফেকুর রহমান জোসেফ, মো. রোকনুজ্জামান রাজন। কার্যকরী মহাসচিব- শাহ্ মোহাম্মদ যোবায়ের ও কার্যকরী মহাসচিব- ওয়াসিক বিল্লাহ।

যুগ্ম সাধারণ সম্পাদক- নূর-এ-আলম, মো. মোজাহিদ খান, এ.টি.এম মেহেদী হাসান, মো. ওমর ফারুক, মো. ওবায়দুল্লাহ, পঙ্কজ কুমার সাহা, আতাউল ইসলাম, রিয়াজুল হক রিয়াদ, সাংগঠনিক সম্পাদক- মো. সাদ্দাম হোসেন, মনি হাসান মন্ডল, আবু নাইম, রিমন আল রাফি, হাসরাত ইমাম, মো. ওবাইদুর রহমান, রহমত আলী। দপ্তর সম্পাদক-মো. শাহাদাৎ হোসেন, সহ-দপ্তর সম্পাদক- মোঃ ই¯্রাফিল হোসেন শিহাব, প্রচার সম্পাদক- নাফিস আমীন রিজভী, সহ-প্রচার সম্পাদক- মো. লুৎফর রহমান, নারী বিষয়ক সম্পাদক- ফাহিমা মেহ-জাবিন, সহ-নারী বিষয়ক সম্পাদক- ফেরদৌসি মাহবুব স্বর্না, অর্থ সম্পাদক- তাহমিনা আক্তার সুমি, সহ-অর্থ সম্পাদক- মো. রাসেল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক- শিবলী নোমানী খান, সহ-সাংস্কৃতিক সম্পাদক- মো. মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া সম্পাদক- মাসুদ আলী, সহ-ক্রীড়া সম্পাদক- মনির জামান, এবং সদস্য- মেহেদী হাসান, সাইদুল ইসলাম সাহেদ, দেবাশীষ রায়, মোশারফ হোসেন রাজু, মো. জামাল হোসেন, মুহাম্মদ হাসানুল আবেদীন, মো. আনিসুর রহমান, মো. মাইনউদ্দিন, মো. সাদরুল হাসান চৌধুরী আকাশ, মো. শামছুল আলম, মাহবুবুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, আবু শিহান, মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬