প্রাথমিকের মৌখিক পরীক্ষায় আবার জালিয়াতি ধরা, আটক ১

২৬ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM

© সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ‘প্রক্সি’ জালিয়াতির কারণে আটক হয়েছেন আরও এক চাকরিপ্রার্থী। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এলে হাতের লেখায় অমিল থাকায় ওই চাকরিপ্রার্থীর জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় পুলিশে সোপর্দ করা হয়। 

আটক মনোরঞ্জন চন্দ্র রায় (৩০) পীরগঞ্জ উপজেলার বাসন্তী গ্রামের মৃত দীনেশ চন্দ্র রায়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্যসচিব খন্দকার মুনছুর রহমান। 

তিনি জানান, বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে পরীক্ষার্থী মনোরঞ্জন চন্দ্র রায় মৌখিক পরীক্ষার সময় হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার হাতের লেখার অমিল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রক্সি অন্যের মাধ্যমে দেওয়া হয়েছিল বলে স্বীকার করেন। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘মনোরঞ্জন চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’ 

প্রসঙ্গত, গত বুধবারও শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে এসে ‘প্রক্সি’ জালিয়াতিতে ধরা পড়েছেন মোছা. রোজি আক্তার (২৭) নামের এক চাকরিপ্রার্থী। এরপর জিজ্ঞাসাবাদে তাঁর হয়ে আরেকজনের পরীক্ষা দেওয়ার কথা তিনি স্বীকার করলে তাঁর বিরুদ্ধে মামলা করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।

রাজনীতিবিদসহ বিশিষ্টজনের সম্মানে ভারতীয় হাইকমিশনের ইফতার
  • ০৭ মার্চ ২০২৬
পাবনায় জামায়াত নেতার ‘অবৈধ’ পাম্পে জ্বালানি তেলের মজুত, জরি…
  • ০৭ মার্চ ২০২৬
ইমির নেতৃত্বে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে
  • ০৭ মার্চ ২০২৬
সেই ঢাবি ছাত্র নিষিদ্ধ ছাত্রলীগের, জুলাই আন্দোলনে হামলায় জড়…
  • ০৭ মার্চ ২০২৬
জুডিসিয়াল সার্ভিসের স্টাফ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ২ জনকে ক…
  • ০৭ মার্চ ২০২৬
ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
  • ০৭ মার্চ ২০২৬