বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশন সভাপতি আজীম, মহাসচিব শামীম

১৯ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
মো. লুৎফুল আজীম, শেখ শামীম বুলবুল

মো. লুৎফুল আজীম, শেখ শামীম বুলবুল © সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কর কমিশনার মো. লুৎফুল আজীম। অতিরিক্ত কর কমিশনার শেখ শামীম বুলবুল মহাসচিব নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৩ এবং ২০২৪-২৫ সাল মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন ও অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার সহসভাপতি নির্বাচিত হন। এ ছাড়া কর কমিশনার মো. জাকির হোসেন কোষাধ্যক্ষ; যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ ও যুগ্ম কর কমিশনার মো. মেহেদী হাসান যুগ্ম মহাসচিব; উপ–কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলম দপ্তর সম্পাদক; উপ–কর কমিশনার কাজী রুকাইয়া সুলতানা সহদপ্তর সম্পাদক; উপ–কর কমিশনার মো. মহিদুল ইসলাম চৌধুরী গবেষণা সম্পাদক ও উপ–কর কমিশনার মো. একরামুল হক সহগবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন আগের কমিটির সভাপতি এনবিআরের সদস্য মো. ইকবাল হোসেন, মহাসচিব ও অতিরিক্ত কর কমিশনার মো. মাহমুদুজ্জামান এবং কোষাধ্যক্ষ ও কর কমিশনার মো. মুহতাসিবুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন এজিএম ও নির্বাচন ২০২৩ প্রস্তুতি কমিটির আহ্বায়ক কর কমিশনার মোতাসিম বিল্লাহ ফারুকী।

এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল ছাত্রশিবিরের নেতাকর্মী…
  • ০৮ আগস্ট ২০২৬
সাবেক নারী সেনাসদস্যকে বিএনপি নেতার ধর্ষণচেষ্টা, থানায় মামলা
  • ০৮ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬
বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে ব্যাখ্…
  • ০৮ আগস্ট ২০২৬