ভাতার দাবিতে রাস্তায় ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা

০২ অক্টোবর ২০২৩, ১১:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
ভাতার দাবিতে রাস্তায় ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা

ভাতার দাবিতে রাস্তায় ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা © সংগৃহীত

ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে ফেনীতে কর্মবিরতি করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা। সোমবার (০২ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জিতু বনিক, তানজিলা তাজনানা লাবন্য, মোর্শেদা শাকিলা ও নাহিন মু. মেহতাজুল ইসলাম।

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিমালা অনুযায়ী, ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের শেষ ছয় মাসের ইন্টার্নশিপে নিদিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার বিষয়ে বলা থাকলেও, বর্তমানে তারা কোনো ভাতা পান না।

বক্তারা বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিমালা অনুযায়ী ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের সর্বশেষে ৬ মাসের ইন্টার্নশিপে নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার বিষয়ে বলা থাকলেও বর্তমানে কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছে না তারা। এই ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ইন্টার্ন ভাতা বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় এই আন্দোলন।

ইউআইটিএসের সমাবর্তন ঘিরে আর্থিক স্বচ্ছতা ও অব্যবস্থাপনার অভ…
  • ৩০ অক্টোবর ২০২৬
কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করার দাবি বিএনপি নেতার
  • ৩০ অক্টোবর ২০২৬
মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬