আল ফাতাহ গ্রুপের ‘এমপ্লয়ি রিকগনিশন ডে’ উদযাপন

২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© সংগৃহীত

আল ফাতাহ গ্রুপ তাদের কর্মীগণকে পেশাগত কাজের স্বীকৃতি, অনুপ্রেরণা এবং সহযোগিতামূলক প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইমপ্লয়ি রিকোগনিশন ডে’ উদ্‌যাপন করেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) জিনিক্স গার্ডেনের কনফারেন্স হলে এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ সাঈদ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাপনায় প্রত্যেককে আরও দায়িত্বশীল ভূমিকা, চৌকশ লিডারশিপ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের আহ্বান জানান।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। তারপর স্বীকৃতিপ্রাপ্তদের শুভেচ্ছা পুরস্কার ও প্রোমশন লেটার প্রদান করা হয়। এ সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তাগণ আয়োজক বিভাগকে ধন্যবাদ জানিয়ে প্রতি বছর এটি উদ্‌যাপনের দাবি করেন।

অনুষ্ঠানে এছাড়াও আল ফাতাহ গ্রুপের সিওও, সকল বিভাগের প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬