স্বয়ংক্রিয়ভাবে হবে স্বাস্থ্য ক্যাডারদের পদোন্নতি

১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM

© লোগো

অন্যান্য ক্যাডারের মতো আবেদনপত্র গ্রহণ করে পদোন্নতি হবে না স্বাস্থ্য ক্যাডারদের। মেধা ও যোগ্যতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি পাবেন তারা। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অন্যান্য ক্যাডারের মতো স্বাস্থ্য ক্যাডার সার্ভিসের পরবর্তী পদোন্নতির জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে না। কর্মকর্তাদের এইচআরএম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিভাবে এইচআরআইএস এর মাধ্যমে যথা সময়ে অধিদপ্তর বা মন্ত্রণালয় কর্তৃক তালিকা প্রস্তুত করা হবে। তারা নিজ নিজ এইচআরআইএস আইডিতে প্রবেশ করে ‘Desired Post for Next Promotion’ বাটনে ক্লিক করে পরবর্তী যে পদে প্রমোশন প্রয়োজন, তা উল্লেখপূর্বক পদোন্নতির বিষয়ে আগ্রহ ব্যক্ত করতে পারবেন।

“বিজ্ঞপ্তিতে কর্মকর্তাদের নিজ নিজ এইচআরআইএস হালনাগাদ রাখা নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির নিমিত্তে DGHS এর নীড় পাতায় প্রকাশিত ‘অনলাইন আবেদন ও এইচআরআইএস আপডেটের নির্দেশিকা’ ভালোভাবে পড়ে সঠিকভাবে এইচআরআইএস আপডেটের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।”

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬