‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র আত্মপ্রকাশ

১১ জুলাই ২০১৮, ০২:৩০ PM
সিদ্দিকুর রহমান খান ও সাব্বির নেওয়াজ

সিদ্দিকুর রহমান খান ও সাব্বির নেওয়াজ

রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নিয়ে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইআরএবি)  নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। একই সঙ্গে সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকরা মিলিত হয়ে সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন করেন।

দৈনিক শিক্ষার সিদ্দিকুর রহমান খানকে সভাপতি এবং দৈনিক সমকালের সাব্বির নেওয়াজকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। নতুন কমিটি শিগগিরিই খসড়া গঠনতন্ত্র তৈরি করে সদস্যদের মতামত নিয়ে তা চূড়ান্ত করবে।

অন্যান্য পদে মনোনীতরা হলেন- সহ-সভাপতি মুসতাক আহমেদ (যুগান্তর) ও নিজামুল হক (ইত্তেফাক), কোষাধ্যক্ষ শরীফুল আলম সুমন (কালের কণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক এম মামুন হোসেন (মানবকণ্ঠ) ও আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (বাংলাদেশের খবর), দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর মোহাম্মদ (মানবজমিন), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আকতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুরাদ হোসাইন (জাগোনিউজ২৪.কম)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আমানুর রহমান (নয়াদিগন্ত), রিয়াজ চৌধুরী (এশিয়ান মেইল), বিভাষ বাড়ৈ (জনকণ্ঠ), ওয়াসিম বিন হাবিব (ডেইলি স্টার) এবং রাকিব উদ্দিনকে (সংবাদ) মনোনীত করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
হর্ন বাজিয়ে ভাল্লুকের ঘুম ভাঙানোয় গুনতে হলো ৭ লাখ টাকা জরিম…
  • ১৬ আগস্ট ২০২৬
মমতা সরকারের সাবেক মন্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে পাওয়া গেল চি…
  • ১৬ আগস্ট ২০২৬
সাত জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১৬ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ২০ আগস্ট পর্য…
  • ১৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage