দুর্নীতিবাজ, ধর্ষকদের জামিন মেলে, লেখকদের মেলে না—হায় সেলুকাস: রাব্বানী

০২ মার্চ ২০২১, ০৯:১৮ AM
গোলাম রাব্বানী

গোলাম রাব্বানী © ফাইল ফটো

দুর্নীতিবাজ, ধর্ষক, ডাকাত, খুনী সবার জামিন হয়, অনেকক্ষেত্রে আশ্চর্যজনকভাবে ভয়াবহ অপরাধীর আগাম জামিন হয়, আর লেখা কিংবা আঁকার জন্য মানহানি বা কোন অনুভূতি আঘাতের মামলায় বারবার আর্জি জানিয়েও জামিন মেলেনা! হায় সেলুকাস!

বিচার বিভাগ কি আদৌ স্বাধীন? মনমতো না হলেই নানাবিধ উপায়ে উপর্যুপরি প্রেশার! বিচারক ও তাঁর অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীর বেতন, বদলী, প্রমোশন, বোনাস, পেনশন সবকিছুই যদি আইন মন্ত্রণালয় অর্থাৎ ‘এক্সিকিউটিভ’ অর্গানের হাতে থাকে, তাহলে ‘জুডিশিয়ারী’ কীভাবে স্বাধীনভাবে কাজ করবে?

আর হ্যাঁ, কোন আইনে যখন দমন-পীড়নে বা কোন গোষ্ঠীর হাতিয়ার হিসেবে অপব্যবহার হওয়ার নূন্যতম সুযোগ থাকে, তখনই সেটা কালো আইনের তকমা পেয়ে যায়! ডিজিটাল নিরাপত্তা আইনের বিশেষ কিছু ধারা সংশোধন ও পরিমার্জন অত্যন্ত জরুরি।

রাষ্ট্রযন্ত্রের কোন সংস্থা বা অর্গান স্বীয় কর্মকান্ডের জন্য দায়মুক্ত হতে পারে না! জেল-হাজতে যেকোনো মৃত্যুর ঘটনা অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করে রিপোর্ট প্রকাশ করা উচিত।

লেখক: সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগ

(ফেসবুক থেকে নেওয়া)

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9