মাস্তান অবৈধ বাসিন্দাদের সঙ্গে হল প্রভোস্টদের সম্পর্ক বেশি

১০ অক্টোবর ২০১৯, ০৮:৪৯ AM

© সংগৃহীত

আবাসিক ছাত্রাবাসে প্রভোস্ট পদে একজন শিক্ষক থাকেন। তাঁর সাথে আরও কয়েকজন শিক্ষক ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, সহ-আবাসিক শিক্ষক হিসেবে থাকেন। ১০/১৫ জনের একটি টিম থাকে।

বুয়েটের হলের প্রভোস্ট-এর কাজ তো খুবই সহজ হওয়ার কথা। সবেচেয়ে মেধাবী ছেলে-মেয়েরা বুয়েট এ পড়ে। হলগুলোর সুযোগ-সুবিধাও দেশের অন্যান্য ক্যাম্পাস থেকে ভালো। প্রভোস্ট এবং তাঁর টিম যদি ছাত্রবান্ধব হতেন, তাহলে এমন নৃশংস ঘটনা ঘটত না।

হলের প্রতিটি কক্ষ, বাসিন্দার রেকর্ড প্রভোস্ট এর কাছে থাকা উচিত। কোন রুমে নেশা করা হয়, কোন রুমে অস্ত্র আসে, সব হল প্রশাসনের নখদর্পণে থাকতে হবে এবং জানা মাত্র ব্যবস্থা নিতে হবে।

প্রভোস্টদের দেখি উল্টো মাস্তানদের সাথেই উঠাবসা বেশী থাকে। সাধারণ ছাত্রদের ধারেকাছেও যান না ইনারা। সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে হল চালাতে হবে।

নিজের অভিজ্ঞতার আলোকে বলছি, হল প্রভোস্টদের সাথে সন্ত্রাসী, মাস্তান, অবৈধ বাসিন্দাদের সম্পর্ক বেশি থাকে। সাধারণ ছাত্রের কষ্ট তারা পাত্তা দেন না। ব্যতিক্রম কোনো প্রভোস্ট থাকলে আমাকে ক্ষমা করবেন। আমি অধিকাংশের কথা বলছি।

লেখক: সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিআরটিএর নম্বর প্লেট-আরএফআইডি ব্যবহারের নির্দেশ, আগামী সপ্ত…
  • ১২ মে ২০২৬
ঢাকাসহ দুই জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১২ মে ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১২ মে ২০২৬
পরিবারের প্রতি ‘ক্ষোভ’ থেকেই মাকে হত্যা, আদালতে সেই ছেলের স…
  • ১২ মে ২০২৬
বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে আবাসন সংকট নিরসনের দাবি ছাত্রশিবিরের
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9