শিক্ষক চাই এমএলএসএস মানের!

১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪ AM

© ফাইল ফটো

হায় রে শিক্ষা পরিকল্পনা! শিক্ষক চাই এমএলএসএস মানের, আর উপবৃত্তি প্রকল্প চাই তেত্রিশ হাজার কোটি টাকার - আশা করি, জজ ব্যারিস্টার মানের ছাত্র/ছাত্রী!

প্রসঙ্গ: প্রাইমারী'র হেড টিচার ও সহকারী শিক্ষকগণ একটুখানি সম্মানের আশায় যথাক্রমে দশম ও বারোতম গ্রেডের জন্য দীর্ঘদিন ধরে কান্নাকাটি করছেন, সম্প্রতি সরকার প্রজ্ঞাপন জারি করে বলেছে এটুকু সম্মান তাঁদের প্রাপ্য নয়; অথচ প্রাইমারী'র নতুন উপবৃত্তি প্রকল্প হচ্ছে তেত্রিশ হাজার কোটি টাকার!

এতটা অসম্মান সয়ে এখন আর কেউ শিক্ষক হতে চান না, সবাই পরিকল্পনাকারী হতে চান। নিজেদের সন্তানদের দেশে, বিদেশে প্রাইভেট, নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবেন, আর হতভাগ্য পাবলিকের সন্তানদের পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানহীন শিক্ষকদের দিয়ে পড়াবেন।

'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' - কেবল আমারই, এবং সব আমারই চাই এমন ভাব শেষ রক্ষা করতে পারবে কি? মনে রাখতে হবে, বাজারে আগুন লাগলে মন্দির, মসজিদ কিছুই রক্ষা পায় না।

লেখক: শিক্ষক ও গবেষক

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নে নতুন নির্দেশ…
  • ২৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
  • ২৬ অক্টোবর ২০২৬
আজ নোটিশ দেবে না বোর্ড, প্রধানমন্ত্রীও রাষ্ট্রীয় সফরে, ২৯ অ…
  • ২৬ অক্টোবর ২০২৬
অনিয়মিত শিক্ষার্থীদের টিসি দেবে যশোর সরকারি মহিলা কলেজ
  • ২৬ অক্টোবর ২০২৬
এক্সপোর্ট বিভাগে নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ২০ নভেম্বর পর…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে শঙ্কা
  • ২৬ অক্টোবর ২০২৬