আপাতত এর চেয়ে ভালো কিছু হতে পারে না

৩০ জুন ২০১৯, ১১:৪৫ AM

কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে নয়ন নামের এক যুবক সকাল সাড়ে দশটায় বরগুনা শহরের এক কলেজের সামনে রিফাত নামের এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে মেরেছে। আমরা ভিডিওতে কোপানোর দৃশ্যটি দেখেছি। আইনে তার শাস্তি হবে জেনেও নয়ন দ্বিধা করেনি খুন করতে। মাঝে মাঝে ভাবি, যদি কোনওদিন সরকার থেকে ঘোষণা করা হ, কোনও অপরাধের শাস্তি কেউ পাবে না আজ থেকে! যদি আদালত, কারাগার সব বন্ধ করে দেওয়া হয় আর যদি ধর্মের ভ্যাটিক্যানগুলো জানিয়ে দেয় যে আল্লাহ বা ঈশ্বর বা ভগবান বলে কিছু নেই, ধর্মগুলো সব রূপকথা! তবে কী ঘটবে পৃথিবীতে, তা কি আমরা কল্পনা করতে পারি? নিশ্চয়ই পারি।

নয়ন যেভাবে রিফাতকে কুপিয়েছে, সেভাবে লক্ষ নয়ন লক্ষ রিফাতকে কোপাতে শুরু করবে। লক্ষ মেয়েকে ধর্ষণের শিকার করা হবে, লক্ষ বাড়িঘর দোকানপাট ধন-সম্পদ লুট করা হবে। লক্ষ শিশুকে হত্যা করা হবে। ভায়োলেন্সের যে রক্তাক্ত ক্লান্ত পৃথিবী দেখবো, সেটাই আমাদের সত্যিকার পৃথিবী।

প্রতিনিয়ত ভায়োলেন্স যারা করবে, তারাই আমাদের আসল প্রজাতি। বরং এই যে এখন আইন পুলিশ কোর্ট জেল আর নরকের ভয় দেখিয়ে মানুষের সহজাত প্রবৃত্তি খুন-খারাবিকে অনেকটা দাবিয়ে রাখতে পারছি, আপাতত এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। (তসলিমা নাসরিনের ফেসবুক থেকে)

প্রসঙ্গত শুক্রবার সকাল বেলায় বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বেরিয়েছিল। দুর্বৃত্তরা ভ্যানটা হাতিয়ে নেওয়ার জন্য যাত্রী সেজে তার গাড়িতে উঠে। পরে পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের পথের মাঝে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ভ্যানটা হাতিয়ে নেয় তারা। গুরুতর আহত অবস্থায় প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে খুলনা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬