উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ

২১ মার্চ ২০২৬, ০৯:০০ PM
জার্মানিতে উৎসবমুখর ঈদ

জার্মানিতে উৎসবমুখর ঈদ © টিডিসি ফটো

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আজ উদযাপিত হয়েছে। জার্মানিতে বসবাসরত মুসলিম ধর্মাবলম্বীরা জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। জার্মানি একটি উদার গণতান্ত্রিক এবং ধর্মীয় স্বাধীনতার দেশ। তাই এখানে প্রতিটি ঈদ ব্যাপক আনন্দ-উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

জার্মানিতে ঈদের দিনকে সরকারি ছুটির দিন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, তবে স্কুল-কলেজ ও অফিস-আদালতে ঐচ্ছিক ছুটির বিধান রয়েছে। তাই সবাই পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সাথে মিলেই এই উৎসবের দিনটি উদযাপন করে। ফলে ঈদের আমেজ দেশজুড়ে অনুভূত হয়, বিশেষ করে মসজিদ, কমিউনিটি সেন্টার এবং মুসলিম পরিবারগুলোতে, যেখানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই আয়োজন চলতে থাকে কমপক্ষে এক মাস। এই কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে সময়ের সাথে পাল্লা দিয়ে চলার মাঝেও আমরা মনে করি— ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই স্লোগানকে ধারণ করেই জার্মানিতে আনন্দঘন পরিবেশে ঈদ উৎসব উদযাপিত হয়।

সবাইকে ঈদ মোবারক।

লেখক মাসুদ রেজা, সাধারণ সম্পাদক, জার্মান বিএনপি

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬