ক্যারিয়ার বেছে নিতে সন্তানের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে

২৭ জানুয়ারি ২০১৯, ১০:৩৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রত্যেকটি মানুষের জীবনে কিছু সুন্দর স্বপ্ন থাকে যেগুলো সে হৃদয়ের কুটিরে সযত্নে লালন-পালন করে বছরের পর বছর। কেউ স্বপ্ন দেখে জীবনে পড়াশোনা করে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে দেশ ও সমাজের সেবা করবে।  কেউ লেখাপড়া শিখে বড় চাকরি করে পরিবারকে  আর্থিকভাবে সাহায্য করবে। কেউ স্বপ্ন দেখে বড় খেলোয়াড় হবে।

মানুষ স্বপ্ন দেখার ফলে তার আশা বাঁচিয়ে রাখে যুগের পর যুগ। তারপর কারো স্বপ্ন সফল হয় আবার কারো স্বপ্ন ব্যর্থতায় পর্যবর্সিত হয়। এই স্বপ্ন পূরণে কখনো কখনো প্রথম বাঁধা হয়ে দাড়ায় আমাদের অভিভাবকরা। অনেক সময় অভিভাবকই ঠিক করে দেয় তার সন্তান অদূর ভবিষ্যতে কি হবে। যেখানে তাদের সন্তানের ইচ্ছা থাকে সম্পূর্ণ আলাদা।

সন্তানের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। তার কি হবার ইচ্ছা তা জেনে সেই লক্ষ্যে তাকে এগিয়ে দিতে হবে। তার ওপরে কোনভাবেই জোর করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না। জোর করে কিছু চাপিয়ে দিলে সে মানসিকভাবে আঘাত পেতে পারে। তার পছন্দকে অগ্রাধিকার দেওয়া প্রত্যেক সচেতন অভিভাবকের অন্যতম প্রধান দায়িত্ব।

শহর অঞ্চলে অধিকাংশ স্বপ্ন ধ্বংসের কারিগরদের বসবাস।  তারা  সন্তানদের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে সন্তানকে সাইন্স বিষয়ে পড়াশোনা করান এবং তারপর প্রতিনিয়ত চাপ দিতে থাকেন যে তাদের ডাক্তার, ইন্জিনিয়ার, আইনজীবী, ডেন্টিস্ট, বিজ্ঞানী কিংবা বিদেশে ভাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেই হবে যার জন্য তারা মানসিকভাবে মোটেই প্রস্তুত থাকে না। ফলশ্রুতিতে তারা মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে পড়ে এবং পরীক্ষায় ফলাফল খারাপ করে। এর ফলে অনেকে মাদকে জড়িয়ে পড়ে এবং অনেকে মা-বাবার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে না পারায় আত্মহত্যার পথে পাড়ি জমান।

ফলে যুবসমাজ এগিয়ে যাচ্ছে করুন অনিশ্চয়তার দিকে। তাদের ভবিষ্যৎ যাচ্ছে ঘোর অমানিশার অভিমুখে। আমাদের সমাজের অভিভাবকদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে সন্তানকে ডাক্তার বা ইন্জিনিয়ার বানানোই লাগবে তা নাহলে তাদের জীবন অন্ধকার।

বাস্তবতা মেনে নিয়ে সন্তানের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে। যে সন্তানের  খেলাধুলার প্রতি একটু আকর্ষণ বেশি তাকে খেলাধুলায় একটু বেশী মনোযোগী করে তুলতে হবে। যে সন্তানের বিজ্ঞান ভালো লাগে তাকে সেই অনুযায়ী বিজ্ঞানভিত্তিক কাজে লাগাতে হবে। যার সাহিত্যের প্রতি আগ্রহ বেশি তাকে সাহিত্যের সাথে সখ্যতা তৈরি করে দিতে হবে। সর্বোপরি, সন্তানকে ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তার স্বপ্নের দ্বার উন্মোচন করতে হবে। তার স্বপ্ন ধ্বংসের কারিগর হওয়া যাবে না। তার স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে।

লেখক : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

সারাদেশের ভূমি মালিকদের জরুরি নির্দেশনা দিল সরকার
  • ১২ মে ২০২৬
ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত
  • ১২ মে ২০২৬
বাবা-মা বাহিরে, মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
রাজধানীসহ ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
  • ১২ মে ২০২৬
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
  • ১২ মে ২০২৬
বিআরটিএর নম্বর প্লেট-আরএফআইডি ব্যবহারের নির্দেশ, আগামী সপ্ত…
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9