ঘর বানিয়ে শিক্ষার্থী ভর্তি করলেই সেটাকে বিশ্ববিদ্যালয় বলে না

০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন © ফাইল ছবি

ঘর বানিয়ে বিশ্ববিদ্যালয় নাম দিয়ে সেখানে শিক্ষার্থী ভর্তি করলেই সেটাকে বিশ্ববিদ্যালয় বলে না। বিশ্ববিদ্যালয় হয় বিশ্বমানের শিক্ষক নিয়োগের মাধ্যমে। ১৫০ এর অধিক বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার মতো শিক্ষক বাংলাদেশে কখনো ছিল না, এখনো নেই। ১৫০টি বিশ্ববিদ্যালয়ের বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও আট শতাধিক কলেজে অনার্স মাস্টার্স ডিগ্রি পড়ানো হয়। তাই ওগুলোকে কলেজ নামে ডাকলেও ওগুলো আসলে বিশ্ববিদ্যালয়ই। ঠিক যেমন লন্ডনের বিশ্বখ্যাত ইম্পেরিয়াল কলেজ। 

নামে কলেজ হলেও শিক্ষক ও সুযোগ সুবিধার কারণে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি। অনেক কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি জানাচ্ছে, যেন নাম বদলালেই কাজে বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। তাদের একই সঙ্গে দাবি জানানো উচিত, বিশ্বমানের যোগ্য শিক্ষক নিয়োগের ব্যবস্থার দাবি জানানো। 

যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার মত যোগ্য শিক্ষক দেশে নেই এবং যোগ্য শিক্ষক তৈরির জন্য ইনস্টিটিউটও নেই, সেহেতু বাংলাদেশের উচিত বিদেশ থেকে যোগ্য স্যালারি দিয়ে বিদেশি শিক্ষক নিয়োগ দেওয়া।

আরো পড়ুন: কোন দেশের সরকার প্রধান নিজ নামে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করে?

প্রতি বছর আমাদের দেশ থেকে প্রায় অর্ধলক্ষ শিক্ষার্থী বিদেশে পড়তে যায়। এ জন্য দেশ থেকে বিপুল পরিমাণ ডলার বিদেশে চলে যাচ্ছে। তাছাড়া বিদেশে গিয়ে প্রায় সবাই বিদেশেই থেকে যাচ্ছে। এর বদলে দেশেই যদি বিদেশী শিক্ষক নিয়োগ দিয়ে বিশ্বমানের বা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি, দেশের চেহারা বদলে যাবে। 

আর বিশ্ববিদ্যালয় মানে কিন্তু এয়ারপোর্ট অথবা ফাইভ স্টার হোটেলের মতো একটি আন্তর্জাতিক জায়গা যেখান দিয়ে হেঁটে গেলে নানা দেশের নানা ধর্মের ও বর্ণের মানুষ দেখা যাবে। বিদেশি শিক্ষক ও বিদেশি পোস্ট-ডক নিয়োগের বিধান করলে এ শূন্যস্থানটিও পূরণ হতো। দোহাই লাগে, অযোগ্যদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষকতা পেশাকে লজ্জিত করবেন না। এতে ক্ষতি আরো বাড়বে।

লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

একসঙ্গে জন্ম, একই স্কুল-ক্লাসে পড়াশোনা, পরীক্ষায়ও একই নম্বর…
  • ০৯ মে ২০২৬
প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৯ মে ২০২৬
সুখবর পেলেন বিজয়, শপথ নিতে বাধা নেই
  • ০৯ মে ২০২৬
নিজ হাতে তৈরি করে রেখেছিলেন কবর, সেখানেই চির নিদ্রায় ‘তোতা …
  • ০৯ মে ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ০৯ মে ২০২৬
খালি চেয়ারে রাখা হয় লিমন-বৃষ্টির গাউন-টুপি, চোখে পানি সহপাঠ…
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9