১১ হাজার প্রার্থীর যোগদান নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

২২ আগস্ট ২০২২, ১২:৩০ PM
এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো

এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

বিশেষ গণবিজ্ঞপ্তি ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে নিয়োগের প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের সনদ যাচা-বাছাইয়ের কাজ চলছে। এই কাজ শেষে তাদেরকে  পুলিশ ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেরিফিকেশন শেষে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হবে।

শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়াদের যোগদান নিয়ে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

তিনি জানান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও নীতিমালায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে। একই পদের জন্য স্কুল-কলেজে এক ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে। আবার মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য আলাদা যোগ্যতা। এটি সমন্বয় করতে আমাদের কিছুটা সময় লাগছে।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যারা নিয়োগের প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। পুলিশ ভেরিফিকেশন শেষে এসব প্রার্থীরা নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র পাবেন।

দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬