শূন্যপদের তথ্য সংশোধন শুরু ১৯ আগস্ট

১৬ আগস্ট ২০২২, ০৪:৪১ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তথ্য সংশোধন করতে প্রতিষ্ঠান প্রধানদের সুযোগ দেয়া হয়েছে। আগামী ১৯ আগস্ট থেকে শূন্যপদের তথ্য সংশোধন শুরু হচ্ছে। ২৪ আগস্ট পর্যন্ত তথ্য সংশোধন করা যাবে। 

মঙ্গলবার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে স্বাক্ষর করেছে এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান।

আর ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত শূন্যপদের তথ্য মাঠ পর্যায়ের উপজেলার শিক্ষা কর্মকর্তারা যাচাইয়ের সুযোগ পাবেন। এরপর জেলা শিক্ষা কর্মকর্তারা ৭ সেপ্টেম্বর পর্যন্ত শূন্যপদের তথ্য যাচাইয়ের সুযোগ পাবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসা) প্রধানদের চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় অধিযাচন (ই-রিকুইজিশন) দাখিলের জন্য ১৪ আগস্ট পর্যন্ত সময় দেয়া হয়েছিলো। ১৪ আগস্ট পর্যন্ত দাখিলকৃত ই-রিকুইজেশন যদি কোন ভুল ত্রুটি থাকে তবে তা সংশোধন বা সংযোজন বা বিয়োজন করার জন্য আগামী ১৯ আগস্ট সকাল ১০টা থেকে ই-রিকুইজেশন প্লাটফর্মের ‘এডিট অপশন’ চালু হবে। ২৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত এ অপশন খোলা থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ই-রিকুইজেশন প্লাটফর্মের দেয়া চাহিদা (অধিযাচন) সংশোধন বা সংযোজন বা বিয়োজন করতে পারবেন।’’

আরও পড়ুন: সরিয়ে নেওয়া হলো বরগুনার সেই পুলিশ কর্মকর্তাকে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘এডিট করার সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা সংক্রান্ত অধিযাচন (ই-রিকুইজেশন) দেয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের পালনীয় নির্দেশিকার ‘খ’ নং ক্রমিকে বর্ণিত ১১, ১২ এবং ১৩ নম্বর অনুচ্ছেদ অনুসরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, নির্দেশিকাটি এনটিআরসিএ ওয়েবসাইটের ই-রিকুইজিশন প্লাটফর্ম নামক সেবা বক্সে আপলোড করা আছে। এডিট করার পর পুনরায় ‘সেভ অ্যান্ড সাবমিট’ এ ক্লিক করে সংশোধিত ই-রিকুজিশনের প্রিন্ট কপি সংগ্রহ করে সংরক্ষণ করার অনুরোধ করা হলো।

প্রতিষ্ঠান প্রধান ই-রিকুইজিশন চূড়ান্তভাবে সাবমিট করার পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তার আওতাধীন সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের ই-রিকুইজিশন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে আগামী ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জেলা শিক্ষা অফিসারের (ডিইও) কাছে সাবমিট করবেন। যাচাইকালে অধিযাচনে (ই-রিকুইজিশসে) কোন ভুলত্রুটি চিহ্নিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে এডিট করে সাবমিট করবেন। জেলা শিক্ষা অফিসাররা (ডিইও) স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তাদের আওতাধীন সব উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ই-রিকুইজিশন ভালভাবে পরীক্ষা নিরীক্ষা করে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে সাবমিট করবেন। ই-রিকুইজিশন যাচাইকালে কোন ভুলত্রুটি দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে তা এডিট করে সাবমিট করবেন।’’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence