সরিয়ে নেওয়া হলো বরগুনার সেই পুলিশ কর্মকর্তাকে

১৬ আগস্ট ২০২২, ০৪:৩৮ PM
সরিয়ে নেওয়া হলো বরগুনার সেই পুলিশ কর্মকর্তাকে

সরিয়ে নেওয়া হলো বরগুনার সেই পুলিশ কর্মকর্তাকে © ফাইল ছবি

বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বেধরক মারধরের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে  সরিয়ে নেওয়া হয়েছে। তাকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বরগুনার ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন মহরম আলী যেন প্রভাব বিস্তার করতে না পারেন কিংবা তার নিরাপত্তায় ব্যাঘাত না ঘটে সেজন্য তাকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

আরও পড়ুন: গার্ডার দুর্ঘটনা: রুবেলের মরদেহের দাবিদার ৭ স্ত্রী!

এসএম আক্তারুজ্জামান বলেন, ঘটনা জানার পর ওখানকার প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। সকলকে শান্ত থাকতে বলেছি।

প্রসঙ্গত, ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। 

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
  • ১২ মে ২০২৬
বিআরটিএর নম্বর প্লেট-আরএফআইডি ব্যবহারের নির্দেশ, আগামী সপ্ত…
  • ১২ মে ২০২৬
ঢাকাসহ দুই জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১২ মে ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১২ মে ২০২৬
পরিবারের প্রতি ‘ক্ষোভ’ থেকেই মাকে হত্যা, আদালতে সেই ছেলের স…
  • ১২ মে ২০২৬
বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9