এনটিআরসিএ’র ঘাড়ে ৫৩৬ মামলা

২৩ জুলাই ২০২২, ০৮:১৪ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্বে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৩৬টি মামলা চলমান রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মে মাসে এনটিআরসিএ গুরুত্বপূর্ণ ১০টি মামলার তালিকা করা হয়েছে। এর মধ্যে নয়টি মামলাই ১৩তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে করা মামলা। অন্য মামলাটি হচ্ছে আইসিটি শিক্ষকদের তাদের প্রতিষ্ঠান পরিবর্তনের উদ্দেশ্যে করা মামলা।

ওই সূত্র জানায়, ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়ায় আড়াই হাজার নিবন্ধনধারী হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে তাদের নিয়োগের নির্দেশ দেওয়া হলেও রায়ের কপি হাতে পায়নি এনটিআরসিএ। তবে রায়ের বিরুদ্ধে এনটিআরসিএ আপিল করলে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। 

আরও পড়ুন: নিপীড়নকারীরা ছাত্রলীগ কর্মী, দাবি তাদের নিজেদেরও

মামলার বিষয়ে জানতে এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) খালেদা আক্তার গণমাধ্যমকে বলেন, শিক্ষার সব দপ্তরে মামলা পরিচালনার জন্য নিজ্বস কর্মকর্তা আছেন। তবে কোনো মামলার বিষয়ে যদি তারা আমাদের মতামত চান তখন আমরা তাদের সহায়তা করে থাকি।

যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যব…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬