শূন্য পদের তথ্য সংগ্রহ নিয়ে সিদ্ধান্ত হয়নি

২১ জুন ২০২২, ০৪:৩২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ১৬ জুন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও এখনও শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এনটিআরসিএ।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালানাগাদের (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রম শেষ হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণ তথ্য পায়নি এনটিআরসিএ। এছাড়া প্রাপ্ত তথ্যগুলো যাচাই করছে কর্তৃপক্ষ। এর ফলে ই-রিকুইজিশনের কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

ওই সূত্র আরও জানায়, চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করার কথা থাকলেও সেটি সম্ভব নাও হতে পারে। এ বিষয়ে এনটিআরসিএ’র কর্মকর্তারা আবারও বৈঠক করবেন। সেই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: নাপিত্তাছড়ায় তলিয়ে যাওয়া আরেকজনের লাশ উদ্ধার, নিহত ৩ জনই শিক্ষার্থী

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন মঙ্গলবার (২১ জুন) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এ বিষয়ে এখনি কিছু বলা সম্ভব নয়।

চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি বলা যাচ্ছে না। সিদ্ধান্ত হলে পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে।

সার্বিক বিষয়ে জানতে এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খানকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যব…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬