এক মাসের মধ্যে ১৭তম নিবন্ধনের প্রিলি নেয়ার দাবি

২০ জুন ২০২২, ০৪:৫২ PM
মানববন্ধনে উপস্থিত চাকরি প্রার্থীরা

মানববন্ধনে উপস্থিত চাকরি প্রার্থীরা © টিডিসি ফটো

আগামী এক মাসের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন প্রার্থীরা। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা।

সোমবার (২০ জুন) ১৭তম নিবন্ধনের পরীক্ষা দ্রুত চাই শীর্ষক এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়। সকাল ৯টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন চাকরি প্রার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের আড়াই বছর পার হয়ে গেলেও এখনো প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। আবেদনের সময় আমাদের অনেকেরই বয়স ৩২/৩৩ বছর ছিল। আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থায় চরম হতাশার মধ্যে জীবনযাপন করছেন প্রার্থীরা।

তারা বলেন, আমাদের মূল দাবি একটাই; আগামী এক মাসের মধ্যে ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করতে হবে। যদি এই দাবি না মানা হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

এ সময় তারা তিনটি দাবি পেশ করেন৷ দাবিগুলো হলো— এক মাসের মধ্যে ১৭তম নিবন্ধনের প্রিলি পরীক্ষা নিতে হবে এবং এ মাসেই পরীক্ষার তারিখ ঘোষণা করতে। এনটিআরসিএর জায়গার সংকট দূর করতে নতুন টেন্ডার দেয়া। সিস্টেম এনালিস্ট না থাকলে চুক্তিভিত্তিক কাউকে নিয়োগ দেয়া।

কর্মসূচিতে মানববন্ধন আয়োজক কমিটির প্রচার সম্পাদক মো. কামরুল হাসান, উপদেষ্টা মোশাররফ হোসেন রুবেল, অভি খান, শিহাবসহ প্রায় অর্ধশতাধিক চাকরি প্রার্থী উপস্থিত ছিলেন।

কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬