বিকেলের মধ্যে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে: চেয়ারম্যোন

০৫ জুন ২০২২, ১২:২৯ PM
এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান

এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ১১ হাজার ৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ করা হবে। বিকেলের মধ্যে নির্বাচিতদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

রবিবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এনামুল কাদের খান।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি ও সেকেন্ড মেরিট লিস্ট মিলিয়ে ১১ হাজার ৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ করা হবে। এর মধ্যে ৭ হাজার পদ সেকেন্ড মেরিট লিস্টের। আর বাকি পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির। যারা নিয়োগ পেয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশন হবে। এরপর তারা চূড়ান্ত নিয়োগ পাবেন।

আরও পড়ুন: জুনেই শূন্য পদের চাহিদা, চতুর্থ গণবিজ্ঞপ্তি শিগগিরই

এনামুল কাদের খান আরও বলেন, যারা শিক্ষক নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে তাদের মুঠোফোনে এসএমএসএর মাধ্যমে বিষয়টি  জানিয়ে দেওয়া হবে। এছাড়া টেলিটক ও আমাদের ওয়েবসাইটেও তালিকা প্রকাশ করা হবে। বিকেলের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬
বরিশালে ঝুঁকিপূর্ণ ৩২০ প্রাথমিক বিদ্যালয়ের ভবন, নিরাপত্তাহী…
  • ২২ অক্টোবর ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকতে রাজি স্কালোনি,…
  • ২২ অক্টোবর ২০২৬
প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মণ্ডপ কমিটির সদস্যের …
  • ২২ অক্টোবর ২০২৬