১১ হাজার ৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ করল এনটিআরসিএ

০৫ জুন ২০২২, ১২:০৬ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ১১ হাজার ৭৬৯ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রবিবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংবাদ সম্মেলন শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এনটিআরসিএ সদস্য (যুগ্ম সচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন।

আরও পড়ুন: জুনেই শূন্য পদের চাহিদা, চতুর্থ গণবিজ্ঞপ্তি শিগগিরই

তিনি বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি ও সেকেন্ড মেরিট লিস্ট মিলিয়ে ১১ হাজার ৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ করা হবে। এর মধ্যে ৭ হাজার পদ সেকেন্ড মেরিট লিস্টের। আর বাকি পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির। যারা নিয়োগ পেয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশন হবে। এরপর তারা চূড়ান্ত নিয়োগ পাবেন।

নির্বাচিতদের তালিকা ওয়েবসাইটে কখন প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা কিছুক্ষণ পর তাদের মোবাইলে এসএমএস পেয়ে যাবেন। বিকেলের মধ্যে নির্বাচিতদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যব…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬