চতুর্থ গণবিজ্ঞপ্তি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশনের নির্দেশ

২৮ এপ্রিল ২০২২, ০২:২২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে  ই-রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ৩১ মে’র মধ্যে এই কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে,  ৪র্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম গ্রহণ করার নিমিত্ত ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) প্রধানগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। এ জন্য যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নতুনভাবে ই-রেজিস্ট্রেশন করবেন তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোমধ্যে ই-রেজিস্ট্রেশন করা হয়েছে সে সকল শিক্ষাপ্রতিষ্ঠান User ID এবং Password ব্যবহার করে ই-রেজিস্ট্রেশন ফর্মের Edit অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করতে হবে। নতুন ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করার সর্বশেষ তারিখ ৩১ মে। নির্ধারিত তারিখের মধ্যে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষক চাহিদা (e-requisition) প্রদান করা সম্ভব হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সঠিকভাব এ কাজটি সম্পাদনের জন্য সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) প্রধানগণকে এনটিআরসিএ এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd)) ই-রেজিস্ট্রেশন সেবা বক্সে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close