ইনডেক্সধারী শিক্ষকদের নতুন করে এমপিও নিতে হবে না

১৭ এপ্রিল ২০২২, ০৩:০১ PM
বেসরকারি শিক্ষক

বেসরকারি শিক্ষক © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকদের নিয়োগ জটিলতা, ৩৫ বছরের বেশি বয়সের শিক্ষকদের যোগদান ও ইনডেক্সধারীদের এমপিও জটিলতা নিরসন হলো।

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক শেষে রবিবার (১৭ এপ্রিল) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসকারি মাধ্যমিক) ফৌজিয়া জাফরীন।

বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, যে সকল পয়ত্রিশোর্ধ শিক্ষক তৃতীয় গণবিজ্ঞপ্তিতে চাকরির আবেদন করে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। এনটিআরসিএ সুপারিশ পাওয়া ৩৫ বছরের বেশি বয়সী শিক্ষকরা যোগদান করতে পারবে। আর যারা যোগদান করেননি সে সব পদে ওয়েটিং লিস্ট থেকে নিয়ে এসে যোগদান করাতে হবে।

আরও পড়ুন: নতুন শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির নির্দেশ

যেকোনও বিভাগে ইনডেক্সধারী শিক্ষকরা অন্য বিভাগে গেলেও নতুন করে এমপিও নিতে হবে না উল্লেখ করে জানানো হয়, আগের এমপিও বহাল থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সব বিভাগে সমন্বয় করতে হবে।

যে কোনও বিভাগে ইন্ডেক্স দারী হলে সে অন্য বিভাগে গেলে নতুন করে এমপিও করতে হবে না বলেও জানানো হয়। বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে কোনও স্কুলে বা কলেজে ইনডেক্সধারী হলে ওই শিক্ষক কারিগরি বা মাদ্রাসা বিভাগের অধীন কোওন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তাকে নতুন করে এমপিও নিতে হবে না। আগের ইনডেক্স অনুযায়ী পরিবর্তিত বিভাগের অধীনে এমপিওভুক্ত হতে পারবেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence