এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ হচ্ছে: শিক্ষামন্ত্রী

০১ এপ্রিল ২০২২, ১২:১০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ হচ্ছে। এতে প্রতিষ্ঠানগুলো ভালো শিক্ষক পাচ্ছে। শিক্ষার্থীরা পরিপূর্ণ শিক্ষা লাভ করছে।

বুধবার জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষার মান আগের তুলনায় অনেক বেড়েছে। বিভিন্ন সমীক্ষায় এটি উঠে আসছে। আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে আগের চেয়ে দক্ষ হয়ে উঠছে। আমরা এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিচ্ছি। এর মাধ্যমে একটা স্বচ্ছতা নিয়ে আসা গেছে। এছাড়া সমস্ত জায়গায় শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ডা. দীপু মনি বলেন, আমাদের স্কুল-কলেজের প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি এখনো ম্যানেজিং কমিটির উপর আছে। তবে সরকার সিদ্ধান্ত নিলে এই নিয়োগটিও হয়তো আমরা এনটিআরসিএর আওতায় নিয়ে আসতে পারবো।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এনটিআরসিএর নিয়োগের ক্ষেত্রে অনেক সময় আমাদের শিক্ষকরা আবেদনের সময় দেখেন কোথায় কোথায় পোস্ট খালি আছে। কেননা তারা জানেন না যে মেধা অনুযায়ী কোথায় তার চাকরি হবে। সেজন্য তারাও অনেক অপশন দেন। যেহেতু এই প্রক্রিয়া পুরোপুরি কম্পিউটারাইজড। সেজন্য দেখা যায় অনেক সময় তাদের বাড়ি থেকে অনেক দূরের জেলায় নিয়োগ পান। তবে আমরা চেষ্টা করছি তাকে যেন তার জেলার কাছাকাছি একটা প্রতিষ্ঠানে দেয়া যায়। বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬